সিংড়ায় ৪ হাজার কৃষকের হাতে বিনামূল্যে আউশ বীজ ও সার

সিংড়া প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে চার হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উদ্বোধনী বক্তব্যে তিনি কৃষকদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তিনি কৃষকদের ফসলে অতিরিক্ত সার প্রয়োগ না করার এবং দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

এই উদ্যোগে কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানান স্থানীয়রা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *