তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাজা মালঞ্চি ঈদগাহ মাঠ সংলগ্ন তমালতলা এলাকায় উদ্বোধন করা হয়েছে ‘রিভার ভিউ ফুড গার্ডেন’ নামের নতুন একটি ফুড কর্নার। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বলেন, নারী উদ্যোক্তা আইভি আক্তারের এ উদ্যোগ প্রশংসনীয় এবং এটি ভবিষ্যতে অন্য নারীদেরও উদ্যোক্তা হতে উৎসাহিত করবে।
প্রতিষ্ঠানটির প্রোপাইটর মোছা. আইভি আক্তার জানান, কয়েকজন নারী মিলে নারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ফুড গার্ডেনটিতে ফুসকা, চটপটি, ভেলপুরি, হালিম, চিকেন ফ্রাই, বার্গার, রোল স্যান্ডউইচ, চা, কফিসহ বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে।
স্থানীয়রা জানান, বড়াল নদীর পাড় ও সবুজ পরিবেশের কারণে স্থানটি দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।
স্থান: সাজা মালঞ্চি ঈদগাহ মাঠ সংলগ্ন, তমালতলা, বাগাতিপাড়া, নাটোর। “Good Food, Good Mood”
