বাগাতিপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাগাতিপাড়া উপজেলা বিএনপির আয়োজনে গালিমপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল।

তিনি তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি দেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ চৌধুরী, মোহাম্মদ নেকবর হোসেন এবং তোফাজ্জল হোসেন মিঠু।
এছাড়াও উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোশাররফ হোসেন।
তিনি তাঁর সভাপতির বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম ও জনগণের কল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।ল
পরে গালিমপুর হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *