তমালতলা মোড় বাজারের নতুন কমিটি ঘোষণা

তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:

নাটোরের বাগাতিপাড়ায় তমালতলা মোড় বাজারের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৬ আগস্ট তমালতলা মোড় বাজারের সকল দোকানদারের উপস্থিতিতে পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মো. হায়দার রশিদ সোনাকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. হানিফুর রহমান, মো. সুইট, মো. রকি, মো. মিজানুর রহমান পিপুল, মো. রহুল আমিন ও মো. সাকিব।

নবগঠিত ৭ সদস্যের আহ্বায়ক কমিটিকে আগামী ২৫ আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হয়েছে।

নবনির্বাচিত আহ্বায়ক মো. হায়দার রশিদ সোনা বলেন, তমালতলা মোড় বাজারে চুরি, অনিয়মসহ যেকোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারের ব্যবসায়ী ও দোকানদারদের স্বার্থ রক্ষায় নতুন কমিটি কাজ করবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *