বাগাতিপাড়ায় লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

শাহারিয়ার হোসেন, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য বিক্রির অপরাধে মোর মিলস এন্ড ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) মালঞ্চি বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘন করে লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য বিক্রির অপরাধে একই আইনের ২০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান। মৎস্য খাদ্য ও পশু খাদ্যের গুণগত মান নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *