বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বড়াল সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের জেলা…
