কিশোরগঞ্জের কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে খরিপ ২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার(৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা।

এসময় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ধান বীজ ৫কেজি,ডিএপি সার ১০কেজি ও এমওপি সার ১০কেজি করে বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,মসূয়া ইউপির চেয়ারম্যান আবু বাক্কার ছিদ্দিক,মুমুরদিয়া ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলম ও আচমিতা ইউপির চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *