বাগাতিপাড়ায় বিলগোপালহাটী গ্রামে এইচবিবি রাস্তার উদ্বোধন

 

বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের বিলগোপালহাটী গ্রামে এইচবিবি রাস্তার উদ্বোধন করা হয়েছে। উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় প্রায় ১৫০ মিটার রাস্তার এইচবিবি করণ কাজের শুভ উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিন ।


উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ও সেক্রেটারি মোঃ আমিরুল ইসলাম , বাগাতিপাড়া উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ আব্দুল বারিক , ইউপি সদস্য হাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দা আবুল জানান বর্ষাকালে কাদার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিন পর রাস্তায় ইটের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসী জানান, রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *