নাটোর প্রতিনিধি :
নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ ৫ এপ্রিল রোববার সকাল ৯ টার দিকে নাটোর শহরের রাণী ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সারাদেশে মোট ২০টি উপজেলা কে রেড জোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে নাটোর সদর উপজেলা অন্যতম। এই কারণে নাটোরে ৮টি করে কেন্দ্র মোট ১৮ দিন এই বিশেষ টিকা প্রদান করা হবে। এর মধ্যে পৌরসভায় ৬টিও সাব কেন্দ্র দুইটি -২ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সদর উপজেলায় ৩৬২৩৪টি তার মধ্যে পৌরসভা -১২১৮০টি। প্রতিদিন এই বিশেষ টিকা দেওয়ার লক্ষ্যে সদর উপজেলায় -৩২৯৪টি তার তার মধ্যে পৌরসভা -৬০০টি। আজ এই টিকাদান কর্মসূচিতে উপস্থিত অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন।
