নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাটোর প্রতিনিধি:
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান খান হেলাল, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক, সাধারণ সম্পাদক রুপালী বেগম, সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভীন মায়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারীদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। শহর থেকে গ্রাম সব পর্যায়ে নারীদের আরও ঐক্যবদ্ধ ও সচেতন হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তারা আরও বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নারীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *