বাগাতিপাড়ায় অবৈধ তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

তৌফিকুল ইসলাম পল্লব বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

 নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের উদ্যোগে বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এক অভিযানে দয়ারামপুর বাজারের ‘ভাই ভাই অয়েল স্টোর’-এর মালিক মো. সোহেল রানা (৩৫)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ তেল মজুদের বিষয়টি নজরদারিতে রাখছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দোকানে অভিযান চালানো হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এ জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ভেজাল পণ্যসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

One thought on “বাগাতিপাড়ায় অবৈধ তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

  1. আনোয়ার র্্যাপ বা প্রশাসন কি পরিমাণ , কোন ধরণের তেল উদ্ধার করেছে এবং এখানে কোন ধরণের সিণ্ডিকেট বা রাজনৈতিক সংশ্লিশষ্টার তথ্য পাওয়া গিয়েছে কি না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *