নাটোরের সিংড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ঠেংগা পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সম্রাট হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে চলনবিল এলাকায় অন্য শ্রমিকদের সঙ্গে ধান কাটছিলেন সম্রাট। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি কাজ বন্ধ করে পাশের একটি ঘরে আশ্রয় নেন। পরে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে পুলিশ বিষয়টি জেনেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *