বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

মোঃ তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

“পুষ্টি বৈষম্যের দিন শেষ—গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রশাসনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সৈকত মোহাম্মদ রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

প্রধান অতিথি বলেন, একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের পুষ্টির দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। অপুষ্টিতে ভোগা শিশুদের নিয়ে উন্নত জাতি গঠন সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক সচেতনতা কার্যক্রম, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বার্তা প্রচার, মা সমাবেশ ও নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *