ছেলের হাতে মায়ের নির্মম পরিণতি—নাটোরে হৃদয়বিদারক হত্যা

গোলাম মাওলা সাগর, নাটোর প্রতিনিধি:

নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনায় বাক প্রতিবন্ধী ছেলের আঘাতে প্রাণ হারিয়েছেন মা শাহীদা বেগম (৫৫)। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শাহীদা বেগম ওই এলাকার প্রয়াত শরিফুল হুদা স্টারের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তার ছেলে আরিফ হোসেন বাক প্রতিবন্ধী এবং প্রায়ই মায়ের সঙ্গে উত্তেজিত আচরণ করতেন। এ কারণে পরিবারের সদস্যরা মাঝে মাঝে তাকে বেঁধে রাখতেন।

ঘটনার দিনও আরিফকে বেঁধে রাখা হয়েছিল। ছেলের কষ্ট সহ্য করতে না পেরে মা নিজেই তার বাধন খুলে দেন। পরে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরিফ শিলপাটার পাথরের শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আরিফ হোসেনকে আটক করে। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ সেন্টু বাদী হয়ে ভাগ্নে আরিফ হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *