নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

নাটোর প্রতিনিধি:

নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে আলাইপুর উপশহর মাঠ থেকে এক বর্ণাঢ্যে শোভাযাত্রা বের করা। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী প্রেসক্লাবে সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহির উদ্দিন জহির, যুগ্ন আহবায়ক মাসুদসহ নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন,

স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয় এটি মানুষের পাশে দাঁড়ানো, গণতন্ত্র রক্ষা এবং দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ শক্তি। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও এই সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রেখে চলেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *