বাগাতিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত

তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি তমালতলা বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হায়দার রশিদ সোনা।

সভায় আরও উপস্থিত ছিলেন থানা উলামা দলের আহ্বায়ক মো. আব্দুল বারি, মহিলা দলের নেত্রী আইভি আক্তার, ইউনিয়ন মহিলা দলের নেত্রী ঝুমুর, কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মন্টু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঘুঘু, সাংগঠনিক সম্পাদক মো. আন্তাজ আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম তরু, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, ছাত্রদল নেতা তারেক আজিজ, সম্রাট ও আশিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. হাফিজুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. আব্দুল্লাহ এবং ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. হায়দার রশিদ সোনা বলেন, সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও ডিভোর্সীদের শতভাগ ভাতা নিশ্চিত করার বিষয়ে যে নির্দেশনা দিয়েছে, সে অনুযায়ী নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তিনি বলেন, অতীতে অর্থের বিনিময়ে কাজ করার অভিযোগ উঠেছে। ভবিষ্যতে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনা হলে কৃষক দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক তৌফিক বলেন, বিগত সরকারের সময়ে বিদ্যুৎ খাত নিয়ে নানা সমস্যা তৈরি হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহে বিঘ্নের বিষয়টি উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পরনির্ভরশীলতা কমাতে হবে।

সভাপতির বক্তব্যে মাহাতাব উদ্দিন বলেন, দীর্ঘ সময় পর বিএনপি সরকার গঠন করেছে। দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সরকারের বিভিন্ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নেওয়া এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *