আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ কর্মসূচি

তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া, (নাটোর) সংবাদদাতা:
বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ ২৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন বিএনপির অফিস হইতে শুরু করে বাজারের মধ্যে প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হায়দার রশিদ সোনা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, ওলামা দলের আহ্বায়ক আব্দুল বারি, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রমজান আলী ফাকন, সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাফর আহমেদ, সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম ঘুঘু, সাবেক সাংগঠনিক সম্পাদক আন্তাজ আলী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, যুবদলের ইউনিয়ন সভাপতি তারিকুল ইসলাম তরু, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল গাফফার আলী, ছাত্র দলের নেতা কেএম তারিকুজ্জামান সম্রাট, তারিক আজিজ, আশিকুর রহমান আশিকসহ অন্যান্য নেতা কর্মী।

সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দিন বলেন বিএনপি সরকার সকলকে নিয়ে দেশ গঠন করতে চায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর কল্পনা করেন তা শক্তহাতে প্রতিবাদ করবে। তিনি আরও বলেন দেশকে স্থিতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *