বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

বাগাতিপাড়া পৌর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়। বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামালের নেতৃত্বে মিছিলটি মালঞ্চি রেলগেট অতিক্রম করে বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী হায়দার, পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শফিক, উপজেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি অহিদুজ্জামান নাদিম, ছাত্রদল নেতা শাহরিয়ার মাহমুদ স্বাধীন,  লিটন আলী, মোতালেব আলী পান্নাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে আমিরুল ইসলাম জামাল বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস চালাচ্ছে।এমন অভিযোগ তুলে তিনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এছাড়াও পাকা ও বাগাতিপাড়া ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *