বাগাতিপাড়ায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

জান্নাতের টিকিট বিক্রিকারী জামায়াতে ইসলামী দল থেকে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকতে হবে - মোশারর হোসেন

জান্নাতের টিকিট বিক্রিকারী জামায়াতে ইসলামী দল থেকে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকতে হবে– মোশারর হোসেন

শাহরিয়ার হোসেন, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে বড়বাঘা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজেম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন।
সভায় মোশাররফ হোসেন বলেন, “সাংগঠনিকভাবে দলকে আরও এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আগামী দিনে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা যাতে যথাযথভাবে মাঠপর্যায়ের মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়েও নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান। একই সঙ্গে আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা আগামী নির্বাচন ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময়  প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বিষয়ে বিএনপির নেতারা তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন এবং বিশেষ করে জান্নাতের টিকিট বিক্রিকারী জামায়াতে ইসলামী দল থেকে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান। সভায় তালিমের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ থেকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হায়দার রশীদ সোনা, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার হায়দার, মহিলা দলের নেত্রী ঝর্ণা বেগম, আইভি আক্তার, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি রমজান আলী ফাকন, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি আব্দুল বাতেন, বিএনপি নেতা হাফিজুর রহমান, আমিরুল ইসলাম ও আন্তাজ আলী, যুবদল নেতা তরিকুল ইসলাম, ছাত্রদল নেতা কেএম তারেকুজ্জামান, তারিক আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *