বাগাতিপাড়া প্রেস ক্লাবের কমিটি গঠন

সভাপতি আনোয়ার, সেক্রেটারি পল্লব

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

বাগাতিপাড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) তমালতলায় অবস্থিত প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় দৈনিক ইনকিলাবের বাগাতিপাড়া প্রতিনিধি মো. আনোয়ার হোসেনকে সভাপতি এবং দৈনিক জনদেশ ও রাজশাহী প্রতিদিন পত্রিকার বাগাতিপাড়া প্রতিনিধি মো. তৌফিকুল ইসলাম পল্লবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন— মো. তয়েজ উদ্দিন, নূর জাহান পারভীন, মো. সেলিম রেজা, মো. মুনজুরুল কবির (বাবুল) ও মো. হুমায়ুন কবির।

সাধারণ সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা এবং বাগাতিপাড়ার গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *