বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর): “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান – টেকসই উদ্যোগে করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ…
