বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

মোতালেব আলী পান্না, বাগাতিপাড়া পৌর প্রতিনিধি:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আমিরুল ইসলাম জামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেন, বাগাতিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর মো. আবু বক্কর সিদ্দিক, এবং বাগাতিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বারী।
এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *