বুড়িচংয়ে দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

“এসো কোরআনের আলোতে, চলো জান্নাতের গলিতে” স্লোগানে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে কুমিল্লার বুড়িচংয়ে দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অসহায় মানুষের হাতে ঈদ উপহার হিসেবে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের বুড়িচং সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাব্বির, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরীফ সুমন, দপ্তর সম্পাদক মোঃ শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ এবং সদস্যবৃন্দ—মোহাম্মদ তাজুল ইসলাম, রকিবুল ইসলাম রনি, মোঃ মহিউদ্দিন, মারুফ আহমেদ, মোঃ পিয়াস ও মোঃ রবিউল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

বুড়িচং প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *