মাদকে কোনো ছাড় নয়’—মাদকমুক্ত সমাজ গড়তে দুই গ্রামের অঙ্গীকার

তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া, (নাটোর) সংবাদদাতা:
মাদকে কোন ছাড় নয়, মাদককে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন এমনই এক আশা নিয়ে সাজা মালন্ঞ্চি এবং হরিরামপুর গ্রামবাসীরা একত্রিত হয়েছে। ১০ আগষ্ট বৃহস্পতিবারে রাতে সাজা মালন্ঞ্চি এবং হরিরামপুর গ্রামের হারানের মোড়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজা মালন্ঞ্চি গ্রামের মোজ্জাম্মেল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদেলর নেতা কেএম তারিকুজ্জামান সম্রাট, আইভি আক্তার, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঘুঘু, সাংগঠনিক সম্পাদক আন্তাজ আলী সহ গ্রামের ২শতাধিক মানুষ।
সভাপতি তার বক্তব্য বলেন সাজা মালন্ঞ্চি ও হরিরামপুর পাশাপাশি গ্রাম এখানে মাদকের ভয়াবহ ছোবলে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে তাই সকলে মিলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ছাত্র দলের নেতা কেএম তারিকুজ্জামান সম্রাট বলেন একজন মাদক সেবী একটি পরিবার ধ্বংস করে, সমাজে চুরি ছিনতাই সহ নানা অপকর্মে জড়িত পড়ে তাই সকলে সম্মিলিত ভাবে গ্রামের মানুষ কে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে।
বাগাতিপাড়া উপজেলা বিএনপির মহিলা নেত্রী আইভি আক্তার বলেন মাদক ক্রেতা ও বিক্রেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
দুই গ্রাম বাসির উপস্থিতিতে কেএম তারিকুজ্জামান সম্রাট কে আহ্বায়ক ও সামছুল ইসলাম কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *