বাগাতিপাড়ায় র্যাবের অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ আটক ১
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার মালিগাছা এলাকায় এই অভিযান চালানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫,এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল মালিগাছা এলাকার লোকমানপুর-আড়ানীগামী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।…
