তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার মালিগাছা এলাকায় এই অভিযান চালানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫,এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল মালিগাছা এলাকার লোকমানপুর-আড়ানীগামী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা আরিফুল ইসলাম (৪০)। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল ইসলাম জানিয়েছেন, তিনি অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রাখতেন। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ হান্নান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর অধীনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
