গোলাম মাওলা সাগর, নাটোর প্রতিনিধি:
নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রোববার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ১১ দল।
বাদ আসর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, মাওলানা আব্দুল হাকিম, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এনসিপি নেতা ইফতেখায়ের শাওন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও নেতারা তাদের দাবি আদায়ে ভবিষ্যতে আরও কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন।
