নাটোর দুঃস্থ নারীদের সেলাই মেশিন প্রদান

নাটোর প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে তিনজন দুঃস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের আয়োজিত ও নুরুল খাদেমা ফাউন্ডেশনের সহায়তায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংবাদিক আব্দুল হাকিম, নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকী বিল্লাহ রশিদী, নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, খেলোয়ার মেহের আলী ও কবি আব্দুল করিম। উপকারভোগী একই এলাকার ঝর্না খাতুন, আখি খাতুন ও আমেনা আগামী দিনে নিজেরা স্বাবলম্বী হয়ে এলাকার অন্য দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *