বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় জিগরী বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হায়দার রশিদ সোনা।
বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল বাতেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউপি সদস্য মো. হাফিজ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রমজান আলী, কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তারিখ আজিজ, উপজেলা জাসাস নেতা আসাদুজ্জামান সুমন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম তরু এবং যুবদল নেতা মো. আব্দুল গাফফার।

সভায় বক্তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে সকল পর্যায়ের নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *