তৌফিকুল ইসলাম পল্লব, স্টাফ রিপোর্র্টার:
নাটোরের বাগাতিপাড়ায় তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিকতা ও মনোযোগ দিয়ে লেখাপড়ার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি মো. মারফ রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য হায়দার রশীদ সোনা ও গভর্নিং বডির সদস্য সজিব আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার রায়।
এছাড়া বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সাইদুর রহমান, বলাই কুমার মন্ডল, আমজাদ হোসেন ও প্রভাষক বিপ্লব হোসেন সবুজ প্রমুখ।
বক্তারা বলেন, একাদশ শ্রেণি শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির জন্য এ সময় থেকেই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং শৃঙ্খলাবোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক শোভন কুমার। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
