নাটোরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় বাবা নিহত ছেলে আহত
নাটোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা আবুল কালাম আজাদ (৪৯) নিহত এবং ছেলে কাউসার মাহমুদ (২৭) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় কদমতলা মোড়ে এই হামলার ঘটনা ঘটে। নিহত আবু কালাম আজাদ একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষ…
