বাগাতিপাড়া জামনগরে উঠান বৈঠক ও পিপিআর টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত

মো. তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে প্রাণিসম্পদের উন্নয়ন ও ছাগল-ভেড়াকে প্রাণঘাতী পিপিআর (PPR) রোগ থেকে সুরক্ষার লক্ষ্যে এক উঠান বৈঠক ও পিপিআর টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর্ ও ভেটেরিনারি হাসপাতারে উদ্যোগে  আজ মঙ্গলবার (৪আগষ্ট) বিকেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. রোকনুজ্জামান। তিনি খামারিদের উদ্দেশ্যে পিপিআর রোগের লক্ষণ, প্রতিরোধ ব্যবস্থা, সময়মতো টিকাদানের গুরুত্ব এবং নিরাপদ পশুপালন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি লাম্পি স্কিন ডিজিজ (LSD) ও মুখ ও খুরা রোগ (FMD) প্রতিরোধেও সচেতন থাকার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় খামারি ও গ্রামবাসীরা অংশ নেন এবং প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আলোচনা শেষে খামারিদের ছাগলের স্বাস্থ্য পরীক্ষা করে পিপিআর টিকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা টিকাদান কার্যক্রম তদারকি করেন এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সচেতনতামূলক সভা ও নিয়মিত টিকাদান কার্যক্রম গ্রামীণ পর্যায়ে প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *