৭ শতাংশ সুদে জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ পাবেন কৃষি উদ্যোক্তারা

 বস্তুনিষ্ঠ ডেস্ক :

উত্তরবঙ্গে কৃষি ভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির লক্ষে উদ্যেক্তা ও অংশিজনের অংশগ্রহনে নাটোরে টাউন হল সভা করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে নাটোর শহরের একটি রেস্তোঁরায় এ সভার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। সভায় প্রাইম ব্যাংকের রাজশাহী আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা ফেরদৌস, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের পরিচালক নাজিম উদ্দিন, পূবালী ব্যাংকের মহাপরিচালক চৌধুরি আব্দুল ওয়াহীদসহ বিভিন্ন ব্যাংকের নাটোর শাখার কর্মকর্তা উদ্যোক্তা ও অংশিজনরা। সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, বাংলাদেশ ব্যাংক উত্তরবঙ্গে কৃষি ভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। যাদেরকে এখাতে ঋণ দেয়া হবে তারা যেন সঠিক ব্যবহার করে। এটার জন্য প্রয়োজন প্রচার প্রচারনা। এ ঋণ পেতে কোন ঝামেলা নাই। যে কোন উদ্যোক্তা এ ঋণ গ্রহন করতে পারবেন। সভাপতির বক্তব্যে আব্দুল হালিম বলেন, সারা দেশে ১০ হাজার কোটি টাকা পূনঃ ঋণ ঘোষনা করা হয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গে ৩ হাজার কোটি টাকা পূনঃ অর্থায়ন করা হবে। এ অর্থ কৃষি কাজে নিয়োজিত ব্যক্তি, কৃষি পন্য সংরক্ষন, পরিবহন, বাজারজাত করন, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরনকারী ব্যবসায়ী ও  উদ্যেক্তারা পাবেন। এ ঋণ প্রদান করতে বাংলাদেশ ব্যাংকের সাথে সারা দেশের মোট ৩৯টি ব্যাংক চুক্তিবদ্ব হয়েছে। শতকরা ৭ শতাংশ লভ্যাংশ নিয়ে কোন জামানত ছাড়াই এক্ষেত্রে তারা ৫ লাখ টাকা ঋণ দিবেন। সভা শেষে ঋণ গ্রহিতাদের মাঝে চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *