খন্দকার মালঞ্চিতে এইচবিবি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে রাস্তার এইচবিবি (হেরিংবোন বন্ড) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশিদ সোনা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল…
