বদলির ১২ দিন পার হলেও বাগাতিপাড়ায় সার্ভেয়ার যোগদান না করায় ভূমি অফিসে আসা সেবা গ্রহীতাদের দূর্ভোগ

তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সার্ভেয়ারের বদলি হয় গত ৮ এপ্রিল । অথচ প্রায় দুই সপ্তাহ হতে চললেও আজও যোগদান করেননি সার্ভেয়ার আব্দুল আওয়াল।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ খাদিজা খাতুনের স্বাক্ষরিত অফিস আদেশ এর মাধ্যমে জানা যায়, বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার মো: আব্দুল্লাহ আল মাসুম এর বদলি আদেশ হয় চারঘাট উপজেলা ভূমি অফিসে।  আর চারঘাট উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার মো: আব্দুল আওয়াল এর বদলি আদেশ হয় বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে। ইতিমধ্যে বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার মো: আব্দুল্লাহ আল মাসুম চারঘাট উপজেলায় যোগদান তরলেও চারঘাট উপজেলার সার্ভেয়ার মো: আব্দুল আওয়াল এখনও বাগাতিপাড়ায় যোগদান করেননি। এতে করে বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে আসা সেবা গ্রহীতারা পড়েছেন বিপাকে।

ভূমি অফিসে সেবা নিতে আসা রানী আহমেদ বলেন, সার্ভেয়ার না থাকায় আমার নামে নামজারি  হচ্ছে না। জমির রাজস্ব দিতে পারছি না। আমরা আর কতদিন এভাবে ভূমি অফিসে ঘুরতে থাকবো বলেতে পারেন?

 

রাজিয়া বেগম বলেন, আমরা অফিসের এতো হিসাব নিকাশ বুঝিনা। অফিসে আসলে বলে সার্ভেয়ার বদলি হয়েছে, তাই কাজ হবেনা। অনেক দূর থেকে ভ্যান ভাড়া দিয়ে আসি। কবে সার্ভেয়ার যোগদান করবে অফিসের লোক বলতেও পারেননা। তাহলে আমরা আর কতদিন ঘুরবো?

বদলি আদেশ হওয়ার পরেও কেন যোগদান করছেননা এমন প্রশ্নে সার্ভেয়ার আব্দুল আওয়াল দাবি করেন, ‘চারঘাটের বেশ কয়েকটা জমিজমার বিরোধ রয়েছে, যা আমার ভালো জানা আছে । তাই এসিল্যান্ড স্যার আমাকে ছাড়পত্র দিচ্ছেন না। স্যার, আমাকে ছেড়ে দিলেই বাগাতিপাড়ায় যোগদান করব?

 

বদলি আদেশ হওয়ার প্রায় দুই সপ্তাহ হতে চললেও কর্মস্থলে যোগদান না করার বিষয়ে আদেশের কপিতে স্বাক্ষরকারী রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ খাদিজা খাতুন বলেন, এ আদেশ অমান্য করার সুযোগ নেই। বিষয়টি আমি দেখছি।

 

বদলি আদেশ হওয়ার পরেও সার্ভেয়ার যোগদান না করার প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন এর কাছে কোন মন্তব্য করেননি।

 

স্থানীয়দের দাবি, দ্রুত সাভেয়ারের যোগদান নিশ্চিত এবং এসিল্যান্ডের বিকল্প ব্যবস্থা না নিলে ভূমি সেবা ভেঙে পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *