বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু

মোঃ তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে লোকমানপুর রেল স্টেশন থেকে পূর্বদিকে সেকশন ২২৭/২ এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির সঙ্গে একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তবে পাসপোর্টে থাকা ছবির সঙ্গে নিহত ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়নি, ফলে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মুখমণ্ডল মারাত্মকভাবে থেঁতলে যায়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।

এ বিষয়ে ইশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *