বাগাতিপাড়া মডেল থানা পরিদর্শনে রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া মডেল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মো. শামীম হোসেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি থানাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট)-কে স্বাগত জানান। পরে থানার একটি চৌকস পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।…
