আন্তঃজেলা সার সিন্ডিকেটে বিপাকে লালপুরের কৃষক
এ এম রায়হান: আমন মৌসুমে প্রয়োজনীয় সার পেতে গিয়ে নাটোরের লালপুরের কৃষকদের কখনো ছুটতে হচ্ছে ডিলার থেকে সাব-ডিলার, কখনো অনুমোদনহীন খুচরা বিক্রেতার কাছে। অভিযোগ উঠেছে, বিসিআইসি ও বিএডিসি ডিলারদের বরাদ্দ করা সার প্রথমে একটি আন্তঃজেলা সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মজুতকারীদের কাছে চলে যাচ্ছে। পরে হাতবদল হয়ে সেই সারই আবার ফিরছে উপজেলার বিভিন্ন সাব-ডিলার ও অনুমোদনহীন খুচরা…
