নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
নাটোর প্রতিনিধি : নাটোর জেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ক্রীড়া চর্চায় নিয়োজিত থাকলে শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতা অর্জিত হয়। ফলে পড়াশুনায় মনোনিবেশ করা অনেক সহজ হয়। জেলার সকল পর্যায়ের ক্রীড়াঙ্গনকে সচল করতে প্রশাসন…
