গুরুদাসপুরে সভাপতি-সুপারের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই মাদরাসার ১১টি গাছ কাটার অভিযোগ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে টেন্ডার ছাড়াই মাদরাসার ১১টি মেহগণি গাছ নামমাত্র মুল্যে বিক্রির অভিযোগ উঠেছে সভাপতি-সুপারের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলেও দৃশ্যমান কোন আইনী ব্যবস্থা নেয়া হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার গোপীনাথপুর এনইউএস দাখিল মাদরাসায় গত ঈদুল আজহার ছুটিতে ১১টি গাছ বিক্রি করা হয়েছে।…
